Header Ads Widget

Responsive Advertisement

7100mAh ব্যাটারি নিয়ে ভারতে এল Motorola Edge 70 Max, জানুন দাম ও ফিচার

 



Motorola তাদের জনপ্রিয় Edge 70 সিরিজে নতুন সংযোজন হিসেবে Motorola Edge 70 Max স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর, ১২GB RAM, ৭,১০০mAh বড় ব্যাটারি এবং ১৪৪Hz AMOLED ডিসপ্লের মতো হাই-এন্ড ফিচার দেওয়া হয়েছে। পারফরম্যান্স, গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে উন্নত ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাও রয়েছে। নতুন Motorola Edge 70 Max-এর দাম, ফিচার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল।

Motorola Edge 70 Max ফোনের দাম

ভারতে Motorola Edge 70 Max 5G দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস মডেলে রয়েছে ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ, যার দাম রাখা হয়েছে ₹৫৪,৯৯৯। অন্যদিকে ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ-সহ টপ ভ্যারিয়েন্টের দাম ₹৫৯,৯৯৯। তবে লঞ্চ অফারের অংশ হিসেবে প্রাথমিক সেলে ফোনটির উপর ₹৫,০০০ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ফলে বেস ভ্যারিয়েন্টের কার্যকর (Effective) দাম নেমে আসবে ₹৪৯,৯৯৯।

আগামী 20 জুলাই থেকে Motorola Edge 70 Max 5G ফোনটি PANTONE ফিনিশ সহ Aqua Gray (Green), Dark Shadow (Black) এবং Ice Melt (Light Blue) কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি ফোনটির দামে 5 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য ইউজারদের Axis এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে।

Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকে Motorola Edge 70 Max 5G-এ রয়েছে Android 16 ভিত্তিক Hello UI অপারেটিং সিস্টেম। দ্রুত ও স্মুথ মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনটিতে LPDDR5X RAM ব্যবহার করা হয়েছে, যা অ্যাপ চালানো এবং একসঙ্গে একাধিক কাজ করার সময় উন্নত পারফরম্যান্স দেয়। গেমিং ও ভারী প্রসেসিংয়ের সময় ফোনকে ঠান্ডা রাখতে এতে ArcticMesh Cooling System এবং বড় ৫,৫০০mm² Vapour Cooling Chamber দেওয়া হয়েছে। এছাড়া গেমারদের জন্য সুখবর, এই স্মার্টফোনে BGMI সর্বোচ্চ 120fps ফ্রেম রেটে খেলা যাবে, ফলে আরও মসৃণ ও দ্রুত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য Motorola Edge 70 Max 5G-এ রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর। ৩ ন্যানোমিটার প্রসেসে তৈরি এই অক্টা-কোর চিপসেটটি ৩.৩২GHz থেকে ৩.৮GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম, ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপ ব্যবহারে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 29,72,932 স্কোর করেছে, যা OnePlus 15R-এর 29,57,229 স্কোরের তুলনায় প্রায় ১৫ হাজার বেশি। ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৬.৮২ ইঞ্চির Quad HD+ (1440×3168 পিক্সেল) LTPO AMOLED স্ক্রিন, যা ১৪৪Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৭,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন সুরক্ষায় Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

ব্যাটারির দিক থেকেও Motorola Edge 70 Max 5G বেশ শক্তিশালী। ফোনটিতে রয়েছে বড় ৭,১০০mAh ব্যাটারি, যা কোম্পানির টেস্ট অনুযায়ী PCMark Battery Benchmark-এ ১৬ ঘণ্টা ৩৮ মিনিট ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যার সাহায্যে মাত্র ৫৭ মিনিটে ২০% থেকে ১০০% পর্যন্ত চার্জ করা যায়। এছাড়া ফোনটি ২৫W ওয়্যারলেস চার্জিং এবং ৫W রিভার্স চার্জিং-ও সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT710 OIS প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯° আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-in-1 Light Sensor। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণে সক্ষম।

এই ফোনটিতে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে, ফলে পাথরের সঙ্গে আঘাতেও ফোনটি সুরক্ষিত থাকবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 70 Max 5G ফোনে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

7100mAh ব্যাটারি নিয়ে ভারতে এল Motorola Edge 70 Max, জানুন দাম ও ফিচার